সংগৃহীত ছবি
খেলা

রংপুরের চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বিপিএলে দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাড় করিয়েছে রংপুর রাইডার্স। শেষদিকে শোয়েব মালিকের দুর্দান্ত ফিফটিতে ১৫৯ সংগ্রহ করে নুরুল হাসানদের দল।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় রংপুর। নাঈম শেখকে গোল্ডেন ডাকে ফেরান সাকিব আল হাসান। এরপর অবশ্য সাময়িক সে চাপ সামলে নেন রনি তালুকদার। তবে সিকান্দার রাজা এবং শেখ মেহেদীকে ফিরিয়ে রংপুরকে চাপে ফেলে দেয় বরিশালের বোলাররা।

আরও পড়ুন: সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

তবে রনি তালুকদারের ঝোড়ো ৪০ রান দলকে বড় সংগ্রহের আভাস দিলেও পরবর্তীতে নুরুল হাসান সোহান, হাসমতইল্লাহ ওমরজাই এবং বিনি হাওয়েলের দ্রুত পতনে রংপুরের বড় রানের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।

তবে শেষ দিকে শোয়েব মালিকের অর্ধ-শতক এবং রবিউল হকের ১৮ রানে নির্ধারিত ওভার শেষে রংপুরের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৫৮ রান, ৭ উইকেট হারিয়ে। জয়ের জন্য বরিশালকে করতে হবে ১৫৯ রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা