খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

খুলনাকে হারালো ঢাকা

স্পোর্টস ডেস্ক: বিপিএলে ৬ উইকেট আর ৫ বল হাতে রেখে জিতলো নাসির হোসেনের দল ঢাকা ডমিনেটর্স। ঘরের মাঠে নাসির হোসেনের প্রত্যাবর্তনটা দেখার মতোই ছিল। ব্যাট ও বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তারুণ্যনির্ভর ঢাকা ডমিনেটর্সকে প্রথম ম্যাচেই জয় দিয়েছেন অধিনায়ক।

আরও পড়ুন : বড় জয়ে শুরু রংপুরের

শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খুলনাকে ব্যাটিং ও বোলিং কোনো ডিপার্টমেন্টেই সুযোগ দেয়নি নাসির হোসেনদের তরুণ ঢাকা দল। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে খুলনাকে ১১৩ রানেই আটকে দেন ঢাকার বোলাররা। লক্ষ্য তাড়ায় নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

ঢাকার হয়ে দিলশান মুনাবিরা ২২ এবং সৌম্য সরকার করেন ১৬ রান। এছাড়া উসমান গনির ব্যাট থেকে আসে ১৪ রান। খুলনার হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট। এছাড়া ওয়াহাব রিয়াজ এবং পল ভ্যান ম্যাকরেন নেন ১ টি করে উইকেট।

আগে ব্যাটিং করে ঢাকার বোলারদের সামনে পাত্তাই পায়নি খুলনার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ইয়াসির রাব্বি। এছাড়া ঢাকার হয়ে পেসার আল আমিন হোসেন নেন ৪ উইকেট। এদিন ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে শুরুতে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। এদিন অবশ্য রান পাননি তামিম ইকবাল, করেছেন মোটে ৮ রান।

পরবর্তীতে আজম খান এবং ইয়াসির রাব্বি জুটি গড়ার চেষ্টা করলেও বেশিদূর আগাতে পারেনি। ব্যক্তিগত ১৮ রান করে আজম ফেরার পর ২৪ রানে ফেরেন রাব্বিও। শেষ দিকে সাইফউদ্দিন করেন ১৯ রান। এছাড়া সাব্বির রহমান করেন ১১* রান।

আরও পড়ুন : সহজ জয় পেল সিলেট স্ট্রাইকার্স

শেষ ওভারে ওহাব রিয়াজের ক্যামিওতেই শতরানের বেশি পুঁজি পায় খুলনা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা সংগ্রহ করে ১১৩ রান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা