ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলা

সৌদির ক্লাবে যোগ দিলেন সিআর সেভেন

সান নিউজ ডেস্ক: অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরেই যোগ দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭

আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। ২০২৫ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সৌদি ক্লাবে খেলবেন তিনি।

ইএসপিএন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলার পারিশ্রমিকে সৌদি ক্লাবটিতে যোগ দিলেন সিআর সেভেন।

যা তাকে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারে পরিণত করেছে। রোনালদো এবং সৌদি ক্লাব কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্রগুলোও ইএসপিএনকে এই সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেনি।

রোনালদো বলেন, ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। সৌদি আরবে পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল নাসের যা করছে তা খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

তিনি আরও বলেন, আমি খুবই সৌভাগ্যবান যে, ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছি। ইউরোপিয়ান ফুটবলে আমি যা লক্ষ্য নির্ধারণ করেছিলাম, সবই জেতা হয়েছে। এ কারণে আমি ভেবেছি, এখনই সময় জীবনে যা কিছু অর্জন করেছি সে অভিজ্ঞতা এশিয়ায় শেয়ার করার। আমি খুবই মুখিয়ে আছি আমার নতুন সতীর্থদের সঙ্গে দেখা করা এবং তাদের সঙ্গে খেলার জন্য।

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চেয়েছিলেন তিনি। যে কারণে চলতি মৌসুমের শুরুতেই ম্যানইউ ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো ক্লাবে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি; কিন্তু কোনো ক্লাবই রাজি হয়নি সিআর সেভেনকে দলে নিতে। অগত্যা ম্যানইউতেই থেকে যেতে হয় তাকে।

কিন্তু ম্যানইউতেও বনিবনা হচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে, সতীর্থদের সঙ্গে এবং সবচেয়ে বেশি কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে কোচের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগড়ে দেন সিআর সেভেন। সে কারণে ক্লাবের সঙ্গে সম্পর্কের অবণতি এবং বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ম্যানইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন রোনালদো।

এরপরই ফ্রি এজেন্টে পরিণত হন সিআর সেভেন। বিশ্বকাপেও পর্তুগাল দলে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে ঝামেলা হয়েছিলো রোনালদোর। যে কারণে দুই ম্যাচে পরপর সাইডবেঞ্চে বসিয়ে রাখা হয় তাকে।

আরও পড়ুন: মায়ের প্রতি আপনার শ্রদ্ধা অনুকরণীয়

প্রসঙ্গত, ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন। প্রায়ই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি বালোঁ দর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন শো অর্জন করেছেন। যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি ৩২টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, তন্মধ্যে রয়েছে সাতটি লিগ শিরোপা, পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনালদোর চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১৩৪টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১২টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,১০০টির উপর পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৭৯০টির বেশি গোল করেছেন। তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা