ছবি : সংগৃহিত
জাতীয়
শোকবার্তায় মোদীকে শেখ হাসিনা

মায়ের প্রতি আপনার শ্রদ্ধা অনুকরণীয়

সান নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মায়ের প্রতি আপনার গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে।

আরও পড়ুন : মা হারালেন নরেন্দ্র মোদি

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা শ্রীমতি হীরাবেন মোদীর বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাটের একটি হাসপাতালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রীমতি হীরাবেন মোদী ৯৯ বছর বয়েসে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আরও পড়ুন : দুই রাজস্ব কর্মকর্তার ভিডিও ভাইরাল!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে পাঠানো শোকবার্তায় লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

তিনি হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে বলেন, আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন : বই উৎসব : মাধ্যমিকের রূপগঞ্জে, প্রাথমিকের ঢাবিতে

সরকার প্রধান শেখ হাসিনা বলেন, আপনার মায়ের সঙ্গে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে, যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।

আরও পড়ুন : থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির নির্দেশনা

শেখ হাসিনা বলেন, শ্রীমতি হীরাবেন মোদীর পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি। শোকের এসময়ে আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা