খেলা

প্রথম দিনটা টাইগারদের হতে পারত

স্পোর্টস ডেস্ক: শীত আসি আসি করা দিনের সুন্দর সকাল। বাংলাদেশও যেন সূর্যের মতো আলো ছড়ালো একটু একটু করে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা শুধুই বাংলাদেশের হতে পারত। কিন্তু আজ বুধবার ক্যাচ মিসের মহড়ায় দিনটি রাঙাতে পারেনি টাইগাররা।

আরও পড়ুন: মরক্কোর চমক নাকি ফ্রান্সের ইতিহাস

দিনের দৈর্ঘ্য যত বাড়ল, ততই অবশ্য সঙ্গী হলো হতাশা। কখনো ক্যাচ ছেড়ে হতাশ করলেন এবাদত হোসেন-নুরুল হাসান সোহান। কখনো আবার এবাদতের বল লেগে স্টাম্পের আলো জ্বললেও পড়লো না বেল।

সাগরিকায় চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আয়ারের অর্ধ-শতকে প্রথম দিনটির লাগাম সমানে-সমান। দিন শেষে ভারতের সংগ্রহ ১ম ইনিংসে ৬ উইকেটে ২৭৮ রান।

আয়ার ৮২ রানে অপরাজিত। দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজ ফেরান অক্ষর প্যাটেলকে (১৪)। তাতেই স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসানের মিরাজের স্পিনে দিনটা হাতছাড়া হয়নি টাইগারদের।

নিজের ২২ রানে থাকা অবস্থায় ফিরতে পারতেন পূজারা। কিন্তু নুরুল হাসান সোহান নিতে পারেন নি তার তুলে দেওয়া ক্যাচ। এরপর সোহান মিস করেছেন আয়ারের ক্যাচও। তখন তার সংগ্রহে ৩০ রান। ক্যাচ মিস করেছেন পেসার এবাদতও, ৬৭ রানে ব্যাট করা অবস্থায় সেই আয়ারের ক্যাচ ফের ছেড়েছেন সিলেটের এই পেসার।

আরও পড়ুন: স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

এদিন ১১২ রানে ৪ উইকেট হারানোর পর চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ারের ১৪৯ রানের জুটিতে ভর করে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। তবে শেষ বিকেলে ৯০ রানে থাকা পূজারাকে বোল্ড হয়ে ফেরেন তাইজুল ইসলামের বলে। এরপর অবশ্য ইনিংসের শেষ বলে ১৪ রানে তাইজুল ফেরান অক্ষর প্যাটেলকে।

অথচ দিনের প্রথম সেশনটা বাংলাদেশ শুরু করেছিল স্বপ্নের মতো। লোকেশ রাহুল (২২), শুভমান গিল (২০) এবং বিরাট কোহলিকে (১) ফিরিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন টাইগার বোলাররা। এরপর ৮৫ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। দুপুরের খাবার শেষে মাঠে ফিরে অবশ্য দলীয় ১১২ তে ব্যক্তিগত ৪৫ রান করে ফিরে যান রিশব পান্ত।

এরপরের গল্পটা শুধুই পূজারা-আয়ারের। এই দুই ব্যাটার দেখে শুনে দলে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট পড়তে দেয়নি এই জুটি। তবে দিনের শেষ সেশনে ভারতীয় দলে আঘাত হানেন তাইজুল ইসলাম। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা পূজারাকে ৯০ রানে বোল্ড করে টাইগার এই স্পিনার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

প্রথম দিন শেষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মেহেদি হাসান মিরাজ এবং খালেদ আহমেদ নেন ১টি করে উইকেট।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা