লিওনেল মেসি
খেলা

রেকর্ডের অপেক্ষায় মেসি

সান নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপে খেলতে এসে একের পর এক রেকর্ড ভাঙছেন মেসি। এবারের আসরে ইতোমধ্যে ৪ গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বাতিস্তুতার পাশে বসেছেন তিনি।

আরও পড়ুন: সেমিতে মুখোমুখি মেসি-মদরিচ

এছাড়া বিশ্বকাপ খেলতে নেমে ছুঁয়েছেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড। এবার আরও একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে তারকা ফরোয়ার্ডের সামনে।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি। তবে রেকর্ডটা অবশ্য তার একার হবে না। জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসও ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে খেলেছেন ২৫টি বিশ্বকাপ ম্যাচ।

অন্যদিকে আর্জেন্টিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে খেলেছেন ২৫টি বিশ্বকাপ ম্যাচ।

আরও পড়ুন: মেসির সেমিফাইনাল অনিশ্চিত

তাদের পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যথাক্রমে মিরোস্লাভ ক্লোসা (২৪) জার্মানি, পাওলো মালদিনি (২৩) ইতালি, ক্রিস্তিয়ানো রোনালদো (২২) পর্তুগাল।

তবে এই রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির। আজ সেমিফাইনাল ম্যাচে খেলার পর ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী যেকোনো একটি ম্যাচে মাঠে নামলেই এককভাবে রেকর্ডটা তার হয়ে যাবে।

আজকের ম্যাচে একটি গোল করলে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশসাপাশি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপের পাশে বসবেন মেসি।

তবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসির সঙ্গী আছেন পাঁচজন—মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

আরও পড়ুন: সেদিন নেইমারকে ইশারা দিয়ে ডেকে ছিলেন ম্যারাডোনা

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্ব আসরে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার হাতে একটি সোনালি ট্রফি দেখার অপেক্ষায় পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরা।

প্রসঙ্গত, লিওনেল আন্দ্রেস ‘লিও’ মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি ফরাসী পেশাদার লিগের শীর্ষস্তর লিগ ১ এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ই আগস্ট, ২০২১ তারিখে বার্সেলোনা ঘোষণা করে যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না। ক্লাবটি মেসির চলে যাওয়ার কারণ হিসাবে স্প্যানিশ লিগার নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক এবং কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছে। মেসি প্রায়শই বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন হিসাবে বিবেচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা