ভারত
খেলা

ঢাকায় ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত শর্মার দল।

মুম্বাই থেকে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ভারতীয় দলের ক্রিকেটাররা। এর আগে ২০১৫ সালে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। একমাত্র টেস্ট ম্যাচটিও হয়েছিল ড্র।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা