প্রতীকী ছবি
খেলা

ওয়ানডে সিরিজ শেষ তামিমের

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে হঠাৎ বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদ পড়েছেন চোটে। তাই ওয়ানডে সিরিজের পুরোটাতেই খেলা হচ্ছে না তামিম ইকবালের।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বৃহস্পতিবার জানিয়েছেন, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না।

তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর অব্দি এ নিয়ে কিছুই বলা হয়নি।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, ‘এখনো মেডিকেল বিভাগ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। শুনেছি তাদের কিছু সমস্যা আছে। এটা আগে জানতে হবে যে কতদিনের জন্য তারা ছিটকে যাচ্ছে।’

প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী রোববার মিরপুরে। ৭ ডিসেম্বর মিরপুরেই দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু হবে। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা