এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
খেলা

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আরও পড়ুন: ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

ভারতীয় বোলারদের তোপে ম্যচের শুরুতেই ২৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। দশ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরার অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কান ব্যাটাররা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৬৯ বল বাকি রেখেই ৬৬ রানের মামুলি লক্ষ্য পার করে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা।

ফলে এবারের মেয়েদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আরও পড়ুন: বিষবাষ্প ছড়িয়ে দিতে চায় বিএনপি

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় হারমানপ্রীত করের দল।

৬৬ রানের লক্ষ্য তাড়ায় ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন স্মৃতি মান্ধানা। শেফালি ভর্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ২৫ রান তুলেন স্মৃতি।

৪র্থ ওভারের ৪র্থ বলে শেফালিকে ফেরান রানাউইরা। ৮ বলে ৫ রানে ফেরেন শেফালি। পরের ওভারেই ওয়ানডাউনে নামা জেমিইমা রদ্রিগেজকে ফেরান দিলহারি। দুই রানের বেশি করতে পারেননি জেমিইমা।

এ সময় জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯৯ বলে ৩১ রান। যা অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে সহজের তুলে নেন স্মৃতি।

আরও পড়ুন: পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান

নবম ওভারের তৃতীয় বলে রানাসিঙ্গেকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি। ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রীত।

এর আগে ব্যাট হাতে নেমে পাঁচবারের ফাইনালিস্ট ভারতের বোলিং তোপে শুরু থেকেই দাঁড়াতে পারেননি শ্রীলংকা।

৯ রানে ৪ আর ৩২ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে চামারি আতাপাত্তুর দল।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল স্বাভাবিক

লঙ্কান ব্যাটারদের মধ্যে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল ওসাদি রানাসিংহে আর ইনোকা রানাভিরা। ২০ বল খেলে ১৩ রান করে আউট হন রানাসিঙ্গে। আর শেষদিকে দশ নম্বর ব্যাটার ইনোকা ২২ বলে অপরাজিত ১৮ করে আরও বড় লজ্জা থেকে বাঁচান দলকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা