মাঠ মাতিয়ে ম্যাচসেরা মেসি
খেলা

মেসির জাদুতে চ্যাম্পিয়ন পিএসজি

সান নিউজ ডেস্ক : মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দুর্দান্ত খেললেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। নন্তের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচে গোল পেয়েছেন দুজনই। তাদের সাথে স্কোরার হয়েছেন আরেক তারকা সার্জিও রামোসও। যার সুবাদে ৪-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

রোববার রাতে ইসরাইলের তেল আবিবে ব্লুফফিল্ড স্টেডিয়ামে নন্তের মুখোমুখি হয় পিএসজি।

এদিন জ্বলে উঠলেন নেইমার। জোড়া গোল করেছেন এই ব্রাজিলীয়ান তারকা।আর একটি করে গোল করেছেন মেসি ও রামোস।

তবে মাঠ মাতিয়ে ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেননি পিএসজির অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।

আরও পড়ুন : ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো থ্রু-বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষককে এড়িয়ে জালে বল জড়িয়ে দেন মেসি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নিজের নামটি তোলেন নেইমার। ডি-বক্সের বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে বল জড়িয়ে দেন ব্রাজিলের পোস্টার বয়।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফিরে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন রামোস। ৫৭তম মিনিটে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার।

আরও পড়ুন : শোকের মাস শুরু

ম্যাচ শেষ হওয়ার আগে হালিপূরণের কাজটি করেন নেইমার জুনিয়র। ম্যাচের ৮১তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন নেইমার। পেনাল্টিটি পায় পিএসজি।

সফল স্পটকিক থেকে পিএসজির জয় নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা