আমরা ওদের মতো ছক্কা মারতে পারি না
খেলা

আমরা ওদের মতো ছক্কা মারতে পারি না

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিও ২-০ তে হেরেছে সফরকারী বাংলাদেশ। মাহমুদউল্লাহ বাহিনী প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে।

আরও পড়ুন : শিনজো আবে মারা গেছেন

তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো ব্যাটিং করলেও সেটি টি-টোয়েন্টি মানের হয়নি বলে বিষয়টি স্বীকার করলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাস।

ব্যাটিং কোচ জেমি সিডন্স টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পাওয়ার হিটারের অভাববোধ করেছিলেন। সিরিজ শেষে কোচের সঙ্গে সুর মেলালেন লিটন দাসও।

তিনি বললেন, উইন্ডিজ তারকাদের মতো চাইলেই ছক্কা মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা, যা টি-টোয়েন্টিতে বেশি প্রয়োজন। পাওয়ার হিটিংয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ।

আরও পড়ুন : মহাসড়কে ২৫ কি.মি. যানজট

বৃহস্পতিবার (৭ জুলাই) গায়ানায় কাইল মায়ার্সের ৩৮ বলে ৫৫ ও নিকোলাস পুরানের ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৪টি ছক্কার বিপরীতে বাংলাদেশের ছয় ছিল মাত্র ৬টি। আর বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের ৫টি ছক্কার বিপরীতে উইন্ডিজ ব্যাটাররা মেরেছেন ১১টি।

মায়ার্স ও পুরান দুজনেই আলাদাভাবেই ৫টি ছক্কা হাঁকিয়েছেন।

আরও পড়ুন : ফের বাড়ছে পানির দাম

লিটন দাস বিষয়টি নজরে এনে বলেন, ‘ওরা জন্মগতভাবে অনেক শক্তিশালী। যেকোনো বড় মাঠে ছক্কা মেরে দিতে পারে। যেটা আমাদের দলের অনেকেই সামর্থ্যবান নয়। আমরা চাইলেও ওদের মতো ছক্কা মারতে পারি না। আমরা সবসময় ব্যাটিংয়ে নেমে চিন্তা করি চার মারার জন্য। আমাদের খেলায় দেখবেন চারই বেশি হয়। যেটা ওদের তুলনায়... ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সবসময় থাকে।’

পাওয়ার ক্রিকেট খেলেই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে বলেও জানালেন লিটন দাস।

৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলা তারকা ব্যাটার লিটন দাস বলেন, ‘ওরা পাওয়ার ক্রিকেট খেলে। এটি ওদের বাড়তি সুবিধা। যেটা আমরা খেলতে পারি না। আমার মনে হয়, এ জিনিসটাও অনেক সময় কাজ করে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই তো তারা মেরে দেবে।’

আরও পড়ুন : বিশ্বকাপে মদ নিষিদ্ধ

প্রসঙ্গত, বৃহস্পতিবার গায়ানায় আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন খেলেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস। ৩৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব।

জবাবে ৭ রানে ব্রেন্ডন কিংকে হারালেও কাইল মায়ার্সের ৩৮ বলে ৫৫ ও অধিনায়ক নিকোলাস পুরানের ৩৯ বলে ৭৮ রানের সুবাদে ১৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে জিতে ২-০তে স্বাগতিকরা সিরিজ নিজেদের করে নেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা