জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
খেলা

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব

সান নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। সেই সফরের দলে থাকবেন না বাংলাদেশ দলের টেস্ট কাপ্তান সাকিব আল হাসান। সফরে পূর্ণ শক্তির দল দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সাকিব আল হাসান যাচ্ছেন না এই সফরে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

আজ বৃহস্পতিবার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’

তবে সাকিব যাচ্ছে না জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’

১৮ জুলাই উইন্ডিজ থেকে ফিরে ২২ জুলাই জিম্বাবুয়ে যাবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। জিম্বাবুয়ে পৌঁছেও ঠাসা সূচি বাংলাদেশ দলের। ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ২৮ জুলাই ওয়ানডে সিরিজ শুরু হবে। ৩০ জুলাই ও ১ আগস্ট হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। আগামী ৪, ৬ ও ৮ আগস্ট মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।

আরও পড়ুন: ঈদে জামাতে পরতে হবে মাস্ক

যদিও ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়, তবুও পূর্ণ শক্তির দল দেবে বোর্ড। জালাল ইউনুস বলছিলেন, ‘আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়ত পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা