বিশ্বরেকর্ড সাকিবের ১০০
খেলা

হেরেও সাকিবের বিশ্ব রেকর্ড

সান নিউজ ডেস্ক: টি-টোয়েন্টিতে দুই হাজার রান এবং ১০০ উইকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের। ক্রিকেটে অনেক রেকর্ড এই কিংবদন্তি সাকিব আল হাসানের । বাংলাদেশের গর্ব এবার গড়লেন আরেকটি বড় রেকর্ড।

আরও পড়ুন: শেষ হলো রূপসা রেলসেতুর নির্মাণ

রেকর্ড নয় শুধু, বিশ্বরেকর্ড। রোববার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আরও আগে। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।

দলকে জেতাতে পারেননি হেরেছে ৩৫ রানে । তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।

এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।

এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‌‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব। ক্যারিয়ারটা বড় হলে পরের রেকর্ডটাও বোধ হয় তারই হবে!

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

নবম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

যৌথ হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, বাড়ছে দালালচক্র

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা