ভালো পারফরমেন্স চান ডোমিঙ্গো
খেলা

ভালো পারফরমেন্স চান ডোমিঙ্গো

সান নিউজ ডেস্ক : বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর সংবাদ সম্মেলন না হলেও কিছু করার ছিল না। তবু সংবাদমাধ্যমের অনুরোধেই হয়তো বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এলেন কথা বলতে। শুরুটা ভালো হলেও, প্রথম দুই উইকেটের পর দলের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

আরও পড়ুন: দেশ এগিয়ে চলছে

এই তিন মিনিটে অল্প কিছু প্রশ্নের উত্তরেই অন্তত তিনবার একটি কথা বললেন ডোমিঙ্গো। যার সারমর্ম হলো, দ্বিতীয় টি-টোয়েন্টিতে উন্নতি করবে ও ভালো খেলবে বাংলাদেশ দল। এমন নয় যে, প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে। আজ রোববার (৩ জুলাই) দ্বিতীয় ম্যাচে দলের কাছে ভালো পারফরমেন্স চান ডোমিঙ্গো।

উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।

কোনো বিরতি না দিয়ে আজই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাকিরাও ভালো খেলবে বলে আশাবাদী ডোমিঙ্গো, ‘যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলার অংশ।’

তিনি আরও যোগ করেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করবো। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’

টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ার। তবে এনামুল ও সাকিবের ব্যাটে পাওয়ার প্লে’র পাঁচ ওভারে আসে ৪৬ রান। কিন্তু এরপর মিডল অর্ডারে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনরা হতাশ করেন।

এ বিষয়ে ডোমিঙ্গো বলেছেন, ‘টপঅর্ডারের কলাপ্স বলবো না আমি। ৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করবো।’

আরও পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

এসময় দীর্ঘ ফেরি যাত্রার কথা মনে করিয়ে তিনি বলেন, ‘ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, গতকাল (শুক্রবার) কোনো অনুশীলন করা সম্ভব হয়নি... আজকেও পরিত্যক্ত হয়ে গেলো। তবু ১২-১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা