ক্রিকেটাররা সবাই এখন সুস্থ আছে
খেলা

ক্রিকেটাররা সবাই এখন সুস্থ আছে

সান নিউজ ডেস্ক : সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা ভ্রমণ ১৮১ কিলোমিটার পাড়ি দিতে হয় ফেরিতে আটলান্টিক সমুদ্রে। সাইক্লোনের প্রভাবে সমুদ্র ছিল উত্তাল। ঢেউয়ের দুলুনিতে চরমভাবে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ একটু বেশিই অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

সেন্ট লুসিয়া থেকে ফেরি যোগে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে দুঃসহ স্মৃতি হয়েছিল শরিফুলদের মনে, এখন উচ্ছ্বাসে মাখা ছবি দেখে বলা যায় তাদের কাছে এসব অতীত। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি যুদ্ধে লড়ার পালা।

তবে তাদের এ অসুস্থতা দীর্ঘস্থায়ী ছিল না। টিভি ধারাভাষ্যকার হিসেবে থাকা জাতীয় দলের সাবেক তারকা আতহার আলী খান কাল রাতেই ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন শরিফুল সুস্থ আছেন। শরিফুলের সঙ্গে সেলফিও আপলোড করেছেন আতহার আলী।

বাংলাদেশ দলের ট্যুর ম্যানেজার নাফিস ইকবালও জানিয়েছেন ক্রিকেটাররা সবাই এখন সুস্থ আছেন। তিনি মুঠোফোনে জাগো নিউজকে বলেছেন, ‘আলহামদুল্লিল্লাহ! ক্রিকেটাররা সবাই সুস্থ আছে, ভালো আছে। কারও কোনো সমস্যা নেই।’

অবশ্য ক্রিকেটাররা সুস্থ হলেও, ডমিনিকার আবহাওয়া এখন পর্যন্ত খেলার উপযোগী নয়। বৃষ্টির কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে অনুশীলন করতে না পারার আফসোস নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকে কন্ডিশন আমাদের (অনুশীলনের) অনুমতি দেয়নি। কারণ বৃষ্টি পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) আমরা ভ্রমণ করে এলাম। আমার মনে হয় যে তার আগে আমরা সেন্ট লুয়িয়াতে ফুটবল খেলে উপভোগ করেছি, ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি এটা ওদেরও বলছিলাম যে মানসিকভাবে এবং ম্যাচ পরিস্থিতিতে যে যতটা এগিয়ে থাকবে... বিশেষ করে আমাদের ক্ষেত্রে এটা বলছি, যেনো মানসিকভাবে তৈরি থাকতে পারি। ম্যাচ খেলার জন্য আমাদের সম্ভাব্য এটাই সেরা উপায়।’

ম্যাচের আগের দিনের মতো বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ম্যাচের দিনও। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু পুরো ম্যাচই ভেসে যেতে পারে বৃষ্টিতে। কেননা আবহাওয়ার পূর্বাভাসে আশাজনক কিছুই নেই।

আর সেটি হলে ডমিনিকার বাসিন্দাদের মাঠে বসে ক্রিকেট দেখার অপেক্ষা আরও দীর্ঘায়িতই হতে চলেছে। ২০১৭ সালে সাইক্লোনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ডমিনিকার এই উইন্ডসর পার্ক স্টেডিয়ামের। প্রায় ৬০ লাখ ডলার ব্যয়ে সংস্কার করা হয়েছে মাঠটি।

আরও পড়ুন: হঠাৎ চড়া মসলার বাজার

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ দিয়েই দীর্ঘদিন পর ক্রিকেট ফেরার কথা উইন্ডসর পার্কে। অবশ্য রোববার একই সময়ে রয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। আজ ম্যাচ না হলেও, আগামীকালের ম্যাচটি হলেও কিছু আক্ষেপ কমবে ডমিনিকাবাসীর।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা