ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার
খেলা

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার

স্পোর্টস ডেস্ক : মারকূটে ইংলিশ ব্যাটার ইয়ন মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক করা হয়েছে আরেক তারকা ব্যাটার জস বাটলারকে।

আরও পড়ুন : জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

বৃহস্পতিবার (৩০ জুন) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, জস বাটলার এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর বাটলার ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন বেশ কয়েকবার । পাশাপাশি ২০১৫ সাল থেকে সাবেক ক্যাপ্টেন মরগানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

প্রসঙ্গত, ইংল্যান্ডকে ইয়ন মরগানের অবর্তমানে ১৪ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন এই উইকেটকিপার কাম ব্যাটার। মরগানের বিদায়ে তাই বাটলারেরই অধিনায়ক হওয়ার কথা ছিল।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন জস বাটলার। এবারের আইপিএলে ৪ সেঞ্চুরির পাশাপাশি রানের পাহাড় গড়েছেন।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

তিনি ছেলেদের ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো মাত্র ২য় ইংলিশ ব্যাটার। দ্বিতীয়জন তারই বর্তমান দলের সতীর্থ ডেভিড মালান।

সফরকারী ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে বাটলারের অভিষেক হতে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা