বিশ্বকাপের প্রস্তুতি নেবে ব্রাজিল
খেলা

বিশ্বকাপের প্রস্তুতি নেবে ব্রাজিল

সান নিউজ ডেস্ক: ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।১৪ নভেম্বর থেকে ইউরোপে নিজেদের প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।কাতার বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইউরোপকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল দল ।

আরও পড়ুন: পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

বিশ্বকাপ শুরুর একদিন আগে, ১৯ নভেম্বর কাতার এসে পৌঁছাবে নেইমার অ্যান্ড কোং। এরপর ৫দিন পর বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। গ্রুপ ‘জি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের কো-অর্ডিনেটর জুনিনহো পওলিস্তা জানিয়েছেন, বিশ্বকাপের আগে তারা ইউরোপকেই বেছে নিয়েছেন অনুশীলনের জন্য। তিনিই জানিয়েছেন, ১৯ নভেম্বর কাতার পৌঁছাবে ব্রাজিল ফুটবল দল।

২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার ডেনিলসনের সঙ্গে এক পডকাস্ট আড্ডায় জুনিনহো বলেন, ‘আমরা ইউরোপেই ফুটবল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ হলো, ইউরোপে খেলা আমাদের খেলোয়াড়রা যেন দ্রুত অনুশীলন ক্যাম্পে এসে উপস্থিত হতে পারে। মাত্র এক সপ্তাহ রেখেছি আমরা প্রস্তুতির জন্য। আশা করি এই অনুশীলন আমাদের খুব উপকার করবে।’

চার বছর আগে ব্রাজিল তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল রিও ডি জেনিরোর উত্তরে টেরেসোপোলিসের ট্রেনিং সেন্টারে। এরপর তারা ১০ দিনের জন্য লন্ডনে এসে টটেনহ্যাম হটস্পারের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে। এরপরই তারা উড়ে যায় রাশিয়ায়।

কাজান এরেনায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ২-১ গোলে হেরে যায় বেলজিয়ামের কাছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা