১১২ রানে পিছিয়ে বাংলাদেশ
খেলা

১১২ রানে পিছিয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই ব্যাটিং করে যাচ্ছে টাইগাররা। শেষ দিকে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। সফরকারীরা এখনো ১১২ রানে পিছিয়ে।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪

ক্যারিবীয়দের ২৬৫ রানে থামিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য প্রথম ইনিংসের মতো বাজে হয়নি।

উদ্বোধনী জুটিতে মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল তুলে ফেলেছিলেন ৩৩ রান। এরপরই আলজারি জোসেফের বলে উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান তামিমকে। ৩১ বলে ২২ রান আসে তামিমের ব্যাট থেকে।
তিন নম্বরে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে। তবে সেই কৌশল কাজে আসেনি, ৬ বলে ২ রান করে আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর দিনের বাকিটা সময় কাটিয়ে দিয়েছেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। শান্ত ২৩ বলে ৮ ও জয় ৬০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা