সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ইউরোপে এমপক্সে রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সুইডেনের বাসিন্দা।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি আলোচনা

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানী স্টকহোমে মন্ত্রী জ্যাকব ফোর্সমেড বলেন, “আজ বিকেলে আমরা সংবাদ পেলাম যে আমাদের দেশে এমপক্সে (মাঙ্কিপক্স) আক্রান্ত একজন রোগী রয়েছেন। তিনি মাঙ্কিপক্স বিপজ্জনক ধরন ক্ল্যাড ওয়ানে আক্রান্ত। আমার জানামতে ইউরোপে তিনিই এই রোগে প্রথম আক্রান্ত ব্যক্তি।”

মাঙ্কিপক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু’র মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

মাঙ্কিপক্স ত্বকের ক্ষত সৃষ্টি করে এবং মারাত্মক হতে পারে, এ রোগে আক্রান্ত ১০০ রোগীর মধ্যে ৪ জন মারা যায়। বর্তমানে মাঙ্কিপক্সের দু’টি ধরন সম্পর্কে জানা গেছে- ক্ল্যাড ১ এবং ক্ল্যাড ২। ক্ল্যাড ১ ধরনটি বেশি শক্তিশালী।

সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অলিভিয়া উইগজেল বলেন, আক্রান্ত ওই ব্যক্তি কিছুদিন আগে কঙ্গো সফরে গিয়েছিলেন। সেখানেই এই রোগে আক্রান্ত হন তিনি। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা