ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি
খেলা

ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

সান নিউজ ডেস্ক: (৮ জুন) বাংলাদেশে আসছে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি। আকর্ষণীয় এই ট্রফির সঙ্গে বাংলাদেশে আসছেন একজন ফরাসি ফুটবল লিজেন্ড। খবরটি নিশ্চিত করেছে বাফুফে।

আরও পড়ুন:বিশ্বজুড়ে আরও বেড়েছে মৃত্যু

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা ট্রফিটি গ্রহণ করবেন। এবারের বাংলাদেশ সফরে ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি। ৫১টি দেশে ঘোরার জন্য বের হয়েছে এ ট্রফি।

প্রথম দিন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। পরদিন থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। তবে যে কেউ চাইলেই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন না। ছবি তোলার সুযোগ পাবেন শুধুমাত্র কোকাকোলা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি এবং কোকাকোলার ক্যাম্পেইন থেকে টিকিট পাওয়া দর্শকরা।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে ২৫০ মিলি ৬০০ মিলি, ১.২৫ লিটার ও ২.২৫ লিটার কোকাকোলার বোতলে ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সেই ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা বৃহস্পতিবার দুপুর আড়াইটার মধ্যে র‍্যাডিসন ব্লু হোটেলে গিয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে ট্রফি চলে যাবে আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি সামনে রেখেই হবে কোক স্টুডিওর কনসার্ট।

কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‍্যাডিসনে। শুক্রবার (১০ জুন) সারাদিনই এটি থাকবে বাংলাদেশে। তবে সেদিন ট্রফিকে ঘিরে কোনো কর্মসূচি নেই। পরে বাংলাদেশ থেকে ট্রফিটি চলে যাবে পূর্ব তিমুরে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা