কিলিয়ান এমবাপ্পে (ছবি: সংগৃহীত)
খেলা

এমবাপ্পে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার

সান নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারের তালিকায় নেই আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রাজিলের তারকা নেইমার।

আরও পড়ুন: অশান্তি তৈরি করলে দু’কূল হারাতে হবে

সুইস গবেষণা গ্রুপ সিআইইএস ফুটবল অবজারভেটরি অনুসারে প্যারিস সেন্ট জার্মেইর ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল খেলোয়াড়। তার পরে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও ম্যানচেস্টার সিটিতে নতুন যোগ দেওয়া আর্লিং হালান্ড।

গত মাসে রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন এমবাপ্পে। আনুমানিক ট্রান্সফার মূল্য ২০ কোটি ৫৬ লাখ ইউরোতে তালিকার শীর্ষে তিনি। ভিনিসিউস (১৮ কোটি ৫৩ লাখ ইউরো) ও হালান্ড (১৫ কোটি ২৬ লাখ ইউরো) তার পেছনে।

এমবাপ্পের পিএসজি সতীর্থ নেইমার দলবদলের বাজারে এখনও সবচেয়ে দামী খেলোয়াড় হয়েই আছেন। ফরাসি চ্যাম্পিয়নরা ২০১৭ সালে বার্সেলোনাকে ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে তাকে কিনেছিল।

সেরা পাঁচে অন্যরা হলেন বার্সা তরুণ পেদ্রি (১৩ কোটি ৫১ লাখ ইউরো) ও বরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম (১৩ কোটি ৩৭ লাখ ইউরো)।

খেলোয়াড়ের বয়স, পারফরম্যান্স, ক্যারিয়ার অগ্রগতি ও চুক্তির মেয়াদ বিবেচনা করে সিআইইএস ফুটবল অবজারভেটরি এই ধরনের ট্রান্সফার ভ্যালু নির্ধারণ করে।

আরও পড়ুন: ইউক্রেনকে 'ব্ল্যাকমেইল' করছে রাশিয়া

এই তালিকায় আধিপত্য প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের, শীর্ষ একশজনের মধ্যে আছেন তাদের ৪১ খেলোয়াড়।

সিটির রুবেন দিয়াস (১০ কোটি ৯৬ লাখ ইউরো) সবচেয়ে মূল্যবান ডিফেন্ডার এবং পিএসজির জিয়ানলুইজি দোনারুমা (৭ কোটি ৩৭ লাখ ইউরো) গোলকিপারদের মধ্যে সবচেয়ে মূল্যবান।

এই তালিকায় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা। সিটির প্লেমেকারের মূল্য ৫ কোটি ৭৩ লাখ ইউরো।

বিশ্বের শীর্ষ ১০ জন মূল্যবান ফুটবলার হলেন-
১. কিলিয়ান এমবাপ্পে (১৭৫.৭ মিলিয়ন)।
২. ভিনিসিয়াস জুনিয়র (১৫৮.৮ মিলিয়ন)।
৩. এরলিং হ্যাল্যান্ড (১৩০.৪ মিলিয়ন)।
৪. পেদ্রো গঞ্জালেস (১১৫.৫ মিলিয়ন।
৫. জুড বেলিংহাম (১১৪.৩ মিলিয়ন)।
৬. ফিল ফোডেন (১০৬ মিলিয়ন)
৭. ফ্রেঙ্কি ডি জং (৯৬.২ মিলিয়ন)
৮. লুইস ডিয়াজ (৯৪ মিলিয়ন)
৯. রুবেন ডায়াস (৯৩.৭ মিলিয়ন)
১০. ফেরান টরেস (৯৩.৬ মিলিয়ন)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা