খেলা

তামিম মিথ্যাচার করেছে!

স্পোর্টস ডেস্ক: ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, সেটা তো আমাকে বলার সুযোগই দেয়া হয় না।’ টি-টোয়েন্টি ক্রিকেটের পরিকল্পনা জানতে চাইলে ওই মন্তব্য করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অভিযোগের সুরে তিনি আরও বলেন, তার সঙ্গে বোর্ডের তরফেও যোগাযোগ করা হয়নি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এদিকে, তামিমের সেই বক্তব্যের একদিন পরেই বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন শোনালেন একেবারে ভিন্ন কথা। পাপন নিজে এবং বোর্ড পরিচালকরা তামিমকে বারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ জানালেও তিনি সেটা কানে তোলেননি বলে জানিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, টি-টোয়েন্টি খেলা নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে আমার বাড়িতে ডেকে অন্তত চারবার অনুরোধ করেছি (টি-টোয়েন্টি খেলার ব্যাপারে)। আমি জানি বোর্ডের অন্য সদস্যরাও কথা বলেছে তার সঙ্গে। সে তখন বলেছে খেলতে পারবে না। আর এখন এগুলো কি বলছে!

সোমবার (৭ জুন) ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তামিমের নতুন এই বক্তব্য নিয়ে পাপন আরও বলেন, ‘তাকে (তামিম) অনেকবার ফেরানোর চেষ্টা করা হলেও সে লিখিত দিয়ে বলেছে টি-টোয়েন্টি খেলবে না। তাই আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। তাই সে যা বলে তাকে বলতে দিন, আমাদের হাতে (নিজেদের পক্ষে) যা প্রমাণ আছে, তা আমরা হাজির করব।’

আরও পড়ুন: ইটপাটকেল নিক্ষেপ, তুমুল হট্টগোল

সবশেষে বিসিবি সভাপতি তামিমকে টি-টোয়েন্টি দলে ফের দেখতে চাওয়ার আশা পুনর্ব্যক্ত করেছেন, ‘আমরা চাই সে (টি-টোয়েন্টি) খেলুক। এখন সে কি খেলবে? সে কি বিশ্বকাপে খেলতে চায়? যদি খেলতে চায়, তাহলে তাকে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা