খেলা

এস্তোনিয়াকে ৫-০ গোলে হারাল আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক: সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা লিওনেল মেসি একাই করেছেন পুরো পাঁচটি গোল।বিরতি থেকে ফিরে দুই মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ফিফা র‌্যাঙ্কিংয়ে এস্তোনিয়ার চেয়ে ১০৬ ধাপ ওপরে আর্জেন্টিনা। ফিফা প্রীতি ম্যাচে ব্যবধানটা পরিস্কার ফুটে উঠেছে।

আরও পড়ুন: এখনও জ্বলছে কনটেইনার ডিপোর আগুন

ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের যাত্রা শুরু করেন মেসি। প্রথমার্ধের শেষ মিনিটে করেন আরেক গোল। মেসির জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।প্রথমার্ধের মতো যে দ্বিতীয়ার্ধও মেসিময় লিখে রেখেছেন বিধাতা তা কে জানত! দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। ৭১-৭৬ মিনিটে করেন আরও দুটি গোল। মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে জেতে।

দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। সম্প্রতি ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা কাপ জেতে দেশটি। সেই ম্যাচে মেসি গোল করালেও নিজে করেননি। সেই কাপ জয়ের এক সপ্তাহের মধ্যে ফিফা প্রীতি ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ারসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ...

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

পাইপলাইনের গ্যাসের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর রান্নার প্রধান জ্বালানি হলো তরলীক...

৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সম...

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ&rs...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা