লেভান্তেকে বিধ্বস্ত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ( ছবি: সংগৃহীত)
খেলা

লেভান্তেকে ৬-০ গোলে হারাল রিয়াল

ক্রীড়া ডেস্ক: লা লিগায় ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে লেভান্তেকে ৬-০ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার দিবাগত রাতে লিগের ৩৬তম ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তেকে নাস্তানাবুদ করে ছেড়েছে বেনজিমা-ভিনিসিয়ুসরা।

ম্যাচের মাত্র ১৩ মিনিটে ফেরলান্ড মেন্ডির গোলে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের থ্রু পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে মাপা শটে জাল খুঁজে নিয়েছেন ফরাসি এই ডিফেন্ডার।

এরপর ১৯ মিনিটের ব্যবধানে ফের ‍গোল করেন করিম বেনজিমা। বাম প্রান্ত থেকে ভিনিসিয়ুসের ক্রসে দূরের পোস্টে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। এ লিগে এটি তার ২৭ তম গোল।

ম্যাচের ৩৪ মিনিটে রদ্রিগোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। শুধু তাই নয়, বিরতির আগেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে হালিপূরণ করে স্প্যানিশ জায়ান্ট।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

এরপর দ্বিতীয়ার্ধে ৬৮ এবং ৮৩ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিয়ুস। এ নিয়ে লিগে ১৭টি গোল করেছেন ভিনি। এই জয়ে ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা