নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)
খেলা

যখন দরকার হয়, সাকিবকে আমরা পাই না

সান নিউজ ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমাদের কপাল খারাপ, সাকিবকে যখন দরকার হয় পাই না।

আরও পড়ুন: দেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হন সাকিব। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। ১৪ তারিখ পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে। ছিটকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম প্রথম টেস্টের দল থেকেই।

বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় সাকিবের ছিটকে যাওয়া প্রসঙ্গে বলেন, 'একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।'

আরও পড়ুন: আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা

সাকিব এখন সুস্থ আছেন বলে জানিয়ে নাজমুল হাসান আরো বলেন, 'কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার টেস্ট করব। আমাদের প্রটোকল আছে সেটা অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।'

সাকিব না থাকলে টিম কম্বিনেশন সাজানো কঠিন হয় ম্যানেজমেন্টের জন্য। যদিও তাকে নিয়মিত টেস্টে পাওয়া যাচ্ছে না। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেন সবশেষ টেস্ট। এরপর নিউ জিল্যান্ডে যাননি পারিবারিক কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় দেশে ফেরেন। আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন বলে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছিলেন। কিন্তু করোনা তা হতে দিলো না। তাইতো বিসিবি সভাপতি বলতে বাধ্য হলেন কপাল খারাপ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা