ছবি-সংগৃহীত
খেলা

পাপনের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

স্পোর্টস ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জানা গেছে, বৈঠকে তামিম নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বোর্ডকে চূড়ান্তভাবে জানাবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসেরও বৈঠকে থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: টিভিতে আজ খেলার

তামিম ফিরুক আর না ফিরুক, সাম্প্রতিক ঘটনা প্রবাহে তার ওপর বেশ বিরক্ত বর্তমান টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল ও বিসিবির নীতিনির্ধারকরা। বিসিবির একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

কেউ কেউ মনে করছেন, বিশ্বকাপে দলের পারফম্যান্সের চেয়েও তাদের বেশি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে তামিমের ঘটনাগুলো। এই অবস্থায় তাকে ফেরাতে বোর্ড খুব বেশি তৎপর হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

ঘটনার সূত্রপাত হয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই। তামিমের ইনজুরি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার পছন্দ হয়নি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সাক্ষাৎকারের বিষয়টি বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অবহিত করলে তিনিও তামিমের ওপর ক্ষিপ্ত হন। তামিমও বিরক্ত হয়ে দ্বিতীয় ওয়ানডের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। যদিও ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। এর পর ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলেন বাহাঁতি এ ওপেনার। কিন্তু দল ঘোষণার দুই দিন আগে ঘটনাপ্রবাহ পাল্টে যায়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ফোন দিয়ে তামিমকে ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাব দিয়ে এটাও জানান, সব ম্যাচে তামিমকে খেলানো হবে না। এসব বিষয় ভালোভাবে নিতে পারেননি দেশসেরা ওপেনার তামিম। এ কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

বিশ্বকাপের আগে তামিমের ইনজুরির কারণে সব ম্যাচে তাকে পাওয়া যেত না। কিন্তু অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে হাফফিট বা আনফিট কাউকেই নিতে চাননি। এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, পুরো ফিট না হয়ে খেলা মানে দেশের সঙ্গে প্রতারণা করা। এসব ব্যাপারও তামিম ভালোভাবে নেননি। ফলে সাকিবের নেতৃত্বে ও হাথুরুসিংহের কোচিংয়ে তামিমের ফেরার সম্ভাবনা ছিলো খুবই কম।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা