চিকিৎসা নিতে লন্ডন গেলেন তাসকিন
খেলা
কাঁধে ইনজুরি

লন্ডন গেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ডানহাতি গতি তারকা তাসকিন আহমেদ কাঁধের চোটের ব্যাপারে ডাক্তারি পরামর্শ নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

শুক্রবার ( ৬ মে ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রাজধানী ত্যাগ করেন। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাতের দিনক্ষণ ঠিক করা হয়েছে আগামী ১০ মে।তবে আপাতত সার্জারির প্রয়োজন পড়ছে না।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়তে পারে তাসকিনের। অন্যথায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারবেন তিনি। সব শেষ করে ১৫ মে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

আরও পড়ুন : ভবন ধসে ৫৩ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর গত এক মাস আর বোলিং করতে পারেননি তাসকিন। বর্তমানে কাঁধের চোট কিছুটা কমলেও একপ্রকার অস্বস্তি রয়ে গেছে।

তবে ভালো বিষয় হলো, পানি জমা কমে গেছে তার। তাই শিগগিরই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। তাসকিনের এক দিন আগে ইংল্যান্ড গেছেন তরুণ ডানহাতি পেসার অভিষেক দাস অরণ্য।

আরও পড়ুন : করোনায় ফের বেড়েছে শনাক্ত

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক দীর্ঘদিন ধরেই ভুগছেন পিঠের সমস্যায়। তাই এবার ইংল্যান্ডে সার্জারি করানো হবে তার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা