ম্যারাডোনার জার্সি প্রায় ৭৭ কোটি টাকায় বিক্রি
খেলা
‘হ্যান্ড অব গড’

ম্যারাডোনার জার্সি প্রায় ৭৭ কোটি টাকায় বিক্রি

স্পোর্টস ডেস্ক : ফুটবল জাদুকর ম্যারাডোনার বিখ্যাত সেই ‘হ্যান্ড অব গড’ জার্সি বেশ কিছুদিন আগেই নিলামে উঠেছিল। বিক্রিও হলো ৭১ লাখ পাউন্ডের বেশি মূল্যে। বাংলাদেশী টাকায় যার দাম প্রায় ৭৭ কোটি টাকা।

আরও পড়ুন : জুনেই পদ্মা সেতুর উদ্বোধন

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা।

ইংরেজদের দাবি মাথা দিয়ে নয়, হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। কিন্তু রেফারি সেকথায় কান দেননি। যে গোল সম্পর্কে ম্যারাডোনা নিজেই পরে বলেছিলেন, এটি ছিল ‘হ্যান্ড অব গড’।

ইংরেজদের হৃদয় ভেঙে দেয়া বিশ্বকাপের সেই ম্যাচ যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, সেটিকেই ওঠানো হয় নিলামে। সংবাদ জানিয়েছে আনন্দবাজার।

আরও পড়ুন : যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বেলারুশ?

গত ৩৫ বছর ধরে জার্সিটি ছিল ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর ম্যারাডোনা জার্সি বিনিময় করেছিলেন এই হজের সাথে।

ফলে হজের কাছেই ছিল জার্সিটি। পরে তার কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক।

আরও পড়ুন : এলপিজির দাম কমলো ১০৪ টাকা

এ বছরের শুরুর দিকে ৫৯ বছর বয়সী হজ জার্সিটি বিক্রির সিদ্ধান্ত নেন। লন্ডনের একটি নিলাম সংস্থাকে ম্যারাডোনার ওই জার্সিটি বিক্রির দায়িত্ব দেন তিনি। গত ২০ এপ্রিল থেকে জার্সির নিলাম শুরু হয় অনলাইনে। চলে ৪ মে পর্যন্ত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা