রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ
খেলা

রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্য প্রয়াত মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আরও পড়ুন: মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে

রোববার (২৪ এপ্রিল) মেয়র আতিকুল ইসলাম এই নির্দেশনা দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা গণমাধ্যমের মাধ্যমে রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিকভাবে আবেদন জানিয়েছিলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।

ক্রিকেটার রুবেলের স্ত্রী ও শিশু সন্তানের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন সে মানুষটি বিদায়ের পর এক টুকরো মাটি পাবেন না, তা হতে পারে না।

আরও পড়ুন: তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ফখরুল

মেয়র বর্তমানে ওমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ১৯ এপ্রিল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা