সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক টেলফোর্ড ভাইস
খেলা

সাকিবকে ক্ষমা চাইতে বললেন সাংবাদিক

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের মধ্যে ডারবানে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভুল আম্পায়ারিং মেনে নিতে না পেরে টুইটারে মন্তব্য করেন সাকিব আল হাসান। বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে সাকিবকে ক্ষমা চাইতে বলেছেন দেশটির সাংবাদিক টেলফোর্ড ভাইস।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রোটিয়া ক্রিকেট কলামিস্ট টেলফোর্ড ভাইস সাকিবের সেই টুইট নেতিবাচকভাবে নিয়েছেন।

তিনি লিখেছেন, ম্যাচে ৪ টি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং ৪ টি পক্ষে গেছে। এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তিনি।

ম্যাচের অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা মারাইস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টকের রেকর্ড ও সফলতার ফিরিস্তিও তুলে ধরেছেন তিনি। এতে নতুন করে মোড় নিয়েছে ডারবান টেস্টের আম্পায়ারিং বিতর্ক।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

এদিকে, ডারবান টেস্টের ৫ম দিনে মাত্র ১৩ ওভারেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। মাত্র ৩২ রানে একাই ৭টি উইকেট তুলে নেন কেশভ মহারাজ। মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানের বিশাল ব্যবধানেই হেরেছে মুমিনুল বাহিনী।

আরও পড়ুন : ওয়াসার পানিতে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

এই জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা