ব্যাটিং ব্যর্থতার কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই (ছবি: সংগৃহীত)
খেলা

হারের বৃত্তে ধোনির চেন্নাই

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচেও জিততে পারল না ধোনির চেন্নাই। ব্যাটিং ব্যর্থতার কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের লড়াকু সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রোববার (৩ এপ্রিল) আইপিএলের একাদশ ম্যাচে পাঞ্জাবের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন শিভম দুবে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি খেলেন ২৮ বলে ২৩ রানের ইনিংস।

শেষপর্যন্ত ব্যাটারদের আসা-যাওয়ায় মিছিলে ১২৬ রানেই থেমে যায় চেন্নাই। পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন রাহুল চাহার। দুইটি করে উইকেট পেয়েছেন বৈভব অরোরা এবং লিয়াম লিভিংস্টোন।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী থাকে পাঞ্জাবের ব্যাটাররা। প্রথমদিকে মায়াঙ্ক আগারওয়াল ৪ ও ভানুকা রাজাপক্ষে ১৪ রানে ফিরে গেলেও পরবর্তীতে দলের হাল ধরেন শিখর দাওয়ান এবং লিয়াম লিভিংস্টোন। ৫২ বলে ৯৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর ২৪ বলে ৩৩ করে ধাওয়ান ফিরে গেলেও একপ্রান্তে তাণ্ডব চালান লিভিংস্টোন। ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬০ রান করে উইকেট হারান তিনি। এছাড়া শেষদিকে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ১৮০ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা