নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট
খেলা
নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট

ডারবানে টাইগারদের হার

স্পোর্টস ডেস্ক : ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সারাংশ হলো এলেন-দেখলেন-চলে গেলেন । বোঝাই যাচ্ছিল বড় হার অপেক্ষা করছে, হলোও তাই। ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমেও মাত্র ৫৩ রানে গুটিয়ে গেল টাইগাররা। ফলে ২২০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন : টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত

কোনো ব্যাটসম্যান থিতু হওয়া তো দূর, নূন্যতম লড়াইটুকুও করতে পারলেন না। শেষ অবধি অলআউট হতে হলো নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৫৩ রানে।

টাইগাররা যে শেষদিনে খেলতে পারেনি এক ঘণ্টাও। ওভারের সংখ্যায় খেলেছে মাত্র ১৩ ওভার। তাতেই হারিয়ে ফেলেছে সাত উইকেট। বাংলাদেশের ১০ ব্যাটসম্যানকে আউট করতে দুই স্পিনার সিমন হার্মার ও কেশভ মহারাজ ছাড়া আর কাউকে ব্যবহারই করেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দিয়ে শেষ দিনের শুরুটা হয়েছে। আর্ম বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, ফেরেন শূন্য রান করেই। পরের ব্যাটসম্যান লিটন দাস ফেরেন মিড অনে দাঁড়িয়ে থাকা মাহারেজের হাতে সাদামাটা ক্যাচ তুলে দিয়ে। ৬ বলে ২ রান করে।

আরও পড়ুন : চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

বাকিরাও কেউই থিতু হতে পারেননি। যিনি হয়েছিলেন, সেই নাজমুল হোসেন শান্তও টানতে পারেননি বেশিক্ষণ। ৫২ বলে ২৬ রান করে তিনি আউট হন স্টাম্পিং হয়ে। ৫৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। কেশভ মহারাজ ৭ আর হার্মার নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭/১০ (টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭; খালেদ আহমেদ ৪/৯২, মেহেদী হাসান মিরাজ ৩/৯৪)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮/১০ (মাহমুদুল হাসান জয় ১৩৭, লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮; সাইমন হার্মার ৪/১০৩)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪/১০ (ডিন এলগার ৬৪, রায়ান রিকেটরটন ৩৯*; এবাদত হোসেন ৩/৪০, মেহেদি মিরাজ ৩/৮৫)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩/১০ (শান্ত ২৬, তাসকিন ১৪, ইয়াসির ৫, জয় ৪, সাদমান ০, মুমিনুল ২, মুশফিক ০, লিটন ২, মিরাজ ০; কেশভ মহারাজ ৭/৩২, হারমার ৩/২১)।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

ফল : দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।

ম্যাচসেরা : কেশভ মহারাজ

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা