বাঘিনীদের হুংকারে গুটিয়েছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ নারী ক্রিকেট দল।
খেলা

বাঘিনীদের হুংকারে গুটিয়েছে আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: সদ্য শুরু হওয়া এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মত সুযোগ পেয়েছে । নিউজিল্যান্ডে প্রস্তুতি দুটি ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছে নিগার সুলতানার লাল-সবুজের দল।

আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

শনিবার ( ৫ মার্চ ) ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানেই অল আউট করে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ প্রথম জয় তুলে নিতে ২০৪ করতে হবে লাল সবুজের বাঘিনীদের।

বাংলাদেশের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া কোনো ব্যাটারই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান কেপ। ৪১ রান আসে ওপেনার লরা ভলভার্টের ব্যাট থেকে।

বাংলাদেশ দলের বোলাররদের মধ্যে সবচেয়ে সফল ফারিহা তৃষা। ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। জাহানারা আলম ও রিতু মনির শিকার করেন ২টি করে উইকেট।

প্রসঙ্গত, ভয়ংকর করোনা মহামারির কারণে দীর্ঘ এক বছর অপেক্ষার পর নিউজিল্যান্ডে প্রত্যাশিত নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে শুক্রবার ( ৪ মার্চ)|

শুক্রবার (৪ মার্চ) উদ্বোধনী ম্যাচে মাউন্ট মঙ্গানুয়েই ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হয় স্বাগতিক নিউজিল্যান্ড|

এদিকে টাইগ্রেসরা ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম পা রাখছেন| করোনার কারণে জিম্বাবুয়ে অনুষ্ঠিত বাছাইপর্ব বাতিল হওয়ায় র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পায় বাংলাদেশ| দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্ত্ততিটা ভালো হয়নি নিগারদের|

প্রথম প্রস্ত্ততি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে ১০৯ রানের বড় ব্যবধানে| তবে শেষ প্রস্ত্ততি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেন টাইগ্রেসরা| কিন্তু হেরে যায় ডিএল মেথডে ৭ রানে|

আরও পড়ুন: শেন ওয়ার্ন মারা গেছেন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো:

৫ মার্চ, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন), ভোর ৪টা

৭ মার্চ, বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন), ভোর ৪টা

১৪ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন), ভোর ৪টা

১৮ মার্চ, বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ (মাউন্ট মঙ্গানুই), ভোর ৪টা

২২ মার্চ, বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন), সকাল ৭টা

২৫ মার্চ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন), ভোর ৪টা

২৭ মার্চ, বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন), ভোর ৪টা

আরও পড়ুন: রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

ট্রাভেলিং রিজার্ভ: সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা