আত্মবিশ্বাসী টাইগারদের লক্ষ্য সিরিজ জয়
খেলা

আত্মবিশ্বাসী টাইগারদের লক্ষ্য সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: রশিদ-মুজিবদের আফগানিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে রাখে বাংলাদেশ। তাদের বিপক্ষে প্রথম টি ২০তে ৬১ রানের বিশাল জয় রানের হিসাবে টাইগারদের তৃতীয় বড় জয়। তাই আজ সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছে মাহমুদুল্লাহ বাহিনী।

আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

এদিকে মুশফিকুর রহিম স্বাগতিকদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছেন। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা এই উইকেটকিপার কাম ব্যাটারের দ্বিতীয় টি ২০তে খেলতে কোনো বাধা নেই। ঐচ্ছিক অনুশীলনে গতকাল তাকে উৎফুল্লই মনে হয়েছে।

শনিবার ( ৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচও রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা ৩টায়।

আজ মুশফিক মূল একাদশে ফিরলে বাদ যেতে পারেন নাঈম শেখ। নড়বড়ে অবস্থা তার। একাদশে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে। শেষ ম্যাচে জয় পেতে লিটনের সঙ্গে অন্যদের কাছ থেকেও ভালো কিছুর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।

অভিজ্ঞ মুশফিকুর রহিম এই ম্যাচে একাদশে থাকলে একটি মাইলফলক স্পর্শ করবেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে শততম টি ২০ ম্যাচ খেলবেন তিনি।

উইকেটে সবার জন্যই প্রথম ম্যাচের সুবিধা ছিল। সেখানে দাপট দেখিয়েছেন স্পিনাররা। দুদলের অধিনায়কই জানিয়েছিলেন, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আজকের উইকেটও প্রায় একই।

শেষ ম্যাচে একজন স্পিনার কম খেলাতে পারে আফগানিস্তান। কারন তাদের স্পিনারদের সহজে খেলতে পারছেন একমাত্র লিটন। বাংলাদেশের বাঁ-হাতিদের স্পিন ও পেস আক্রমণ প্রথম ম্যাচে সফরকারীদের ধসিয়ে দিয়েছে।

আরও পড়ুন: শেন ওয়ার্ন মারা গেছেন

বিশেষ করে নাসুম আহমেদের দুর্দান্ত বোলিং তাদের টপঅর্ডার পড়তেই পারেনি। বোলিং ইউনিটের কাছ থেকে আজও সেরাটার অপেক্ষায় বাংলাদেশ।

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, কাউকে বিশ্রাম দেওয়ার কোনো সুযোগ নেই। সেরা একাদশ নিয়েই মাঠে নামবে দল। তিনি বলেন, ‘দুই ম্যাচের সিরিজ আমাদের জিততেই হবে। তাই আমরা কাউকে বিশ্রাম দেব না। সেরা একাদশই খেলাব।’

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টি ২০ ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাহমুদউল্লাহর প্রয়োজন আর মাত্র ১৯ রান। দারুণ ছন্দে থাকা লিটনের সামনে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি। তার লাগবে আরও ৯৬ রান।

প্রথম ম্যাচ জিতে আফগানিস্তানকে টপকে বাংলাদেশ উঠে গেছে আইসিসি দলীয় টি ২০ র‌্যাংকিংয়ের আটে। মাহমুদউল্লাহদের রেটিং পয়েন্ট ২৩২। আফগানিস্তানের ২৩০।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা থেকে আমরা লাভবান!

বাংলাদেশ আজ হারলে ফের আফগানিস্তানের নিচে নেমে যাবে। জিতলে ৮ নম্বরে অবস্থান আরও দৃঢ় হবে। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি ২০ সিরিজ জয় হবে বাংলাদেশের।

আরও পড়ুন: রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না

প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতের দেরাদুনে ৩ ম্যাচের টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। বাকি ম্যাচগুলোতে দুদল মুখোমুখি হয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা