টিম বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৭০ রানের বড় ব্যবধানে হারানোর পর ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে দিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে টেবিলের দুই নম্বর অবস্থানে ছিল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

এদিকে সিরিজ শুরু হওয়ার আগে সুপার লিগে মোট ১২টি ম্যাচ খেলেছিলো তামিমরা। এতে জয় এসেছিল মোট ৮টিতে। প্রত্যেক ম্যাচে দশ করে পয়েন্ট নিয়ে টিম বাংলাদেশের মোট সংগ্রহ ছিল মোট ৮০ পয়েন্ট। তখন টেবিলের শীর্ষে ছিল ইংল্যান্ড। তাদের সংগ্রহে আছে ৯৫ পয়েন্ট। সিরিজ শুরুর আগেই জানা ছিল সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে টিম বাংলাদেশ।

শেষ পর্যন্ত তাই হয়েছে। এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলে চারটিতে হারের বিপরীতে জিতেছে ৯ ম্যাচ। এতে তাদের সংগ্রহে আসে মোট ১০০ পয়েন্ট। যা এ পর্যন্ত টেবিলের সর্বোচ্চ। এই ম্যাচ জিতে ইংল্যান্ডকে টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের পেছনে ৯৫ পয়েন্ট নিয়ে ইংলিশরা এখন দুই নম্বরে রয়েছে।

অপরদিকে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রোহিত শর্মার ভারত। এছাড়া সবাইদে অবাক করে টেবিলের চার নম্বরে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। অবশ্য অন্যান্য দলের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছে আইরিশরা। আর তাদের সবগুলো সিরিজ ছিল তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে। ১৮ ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮।

আরও পড়ুন: নাসিরের ঘরে নতুন অতিথি

৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তারাও খেলেছে আয়ারল্যান্ডের সমান ১৮ ম্যাচ। ছয় নম্বরে আছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আফগানদের সমান পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অস্ট্রেলিয়া ও ৫০ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ এবং ৪০ পয়েন্ট নিয়ে নয়ে পাকিস্তান এবং দশ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা