লিটনের সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ
খেলা

লিটনের সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিলেন লিটন দাস। লিটন নাকি যেই ম্যাচে ফিফটি করেন তার অধিকাংশ ম্যাচেই সেঞ্চুরি পূর্ণ করেন। লিটনের শতক এবং মুশফিকের প্রায় শত রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৬ রান।

ইনিংসের তৃতীয় ওভারে আফগানিস্তানের ফজল হক ফারুকির বলে লিটন এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে। এরপর ধীরে ধীরে উইকেটে স্থির হন।

লিটন স্থির হলেও শুরু থেকেই নড়বড়ে থাকা তামিম ইকবাল টিকতে পারেননি। ১ম ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন ফজল হক ফারুকির বলে, ঠিক সেভাবেই আজও এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে।

অধিনায়ক তামিমের ফেরার পর সাকিব আল হাসান এসে লিটনের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন। তবে রশিদ খান আসতেই ফিরতে হয় সাজঘরে। ওই ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ৩৬ বলে ২০ রান করে।

তামিম-সাকিবের বিদায়ের পর রেকর্ড জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের ২০২ রান এখন বাংলাদেশের তৃতীয় উইকেট জুটিতে ৫ম সর্বোচ্চ রান।

লিটন দাস ১২৬ বলে ১৬টি চার ও ২টি ছয়ে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন ফরিদ আহমেদের বলে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দিয়ে। লিটন বিদায় নিলেও শতকের পথে ছিলেন মুশফিকুর রহিম।

আরও পড়ুন: সেঞ্চুরি পেলেন লিটন দাস

কিন্তু লিটনের বিদায়ের পরের বলেই থার্ড ম্যান অঞ্চলে থাকা ফজল হকের হাতে ক্যাচ দেন ব্যক্তিগত ৮৬ (৯৩) রান করে।

আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধি, অস্বীকারের সুযোগ নেই

এক ওভারে লিটন-মুশফিকের বিদায়ে শেষ দিকে রানের চাকা হয়ে যায় ধীর। শেষ পাঁচ ওভারে আসে ৩৭ রান। মাহমুদউল্লাহ ৫ (৮) ও আফিফ হোসেন ১৪ (১৩) রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।

আরও পড়ুন: ২৬ মার্চ আইপিএল শুরু

এদিকে আফগানিস্তানের পক্ষে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ১টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা