আইপিএল শুরু ২৬ মার্চ
খেলা

২৬ মার্চ আইপিএল শুরু  

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের লিগটি নিয়ে চলছে একটু বাড়তি উত্তেজনা। এর অন্যতম প্রধান কারণ এ আসর থেকেই ৮ দলের পরিবর্তে দুটি দল বাড়িয়ে ১০ দলের খেলায় রূপ নিয়েছে এই মেগা টুর্নামেন্ট। ফলে এবারের নিলামটাও হয়েছে মেগা পরিসারে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণও কিছুটা ঝিমিয়ে পড়েছে। বিধিনিষেধ এড়িয়ে সাধারণ জীবনে ফিরতে শুরু করেছে দেশটির বিভিন্ন শহরের নাগরিকরা। দেশটির মাটিতেই আইপিএল গড়ানোর উপযুক্ত সময় এখন।

তাই আইপিএল নিলামের পর থেকেই চলছে জল্পনা-কল্পনা, কবে শুরু হবে খেলা? অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটেছে। জমজমাট টুর্নামেন্টটি শুরুর দিনক্ষণ জানা গেল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আইপিএলের ১৫তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ।

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক বৈঠকে এ চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। কয়েকটা দিন এগিয়েই এসেছে এবারের আইপিএল শুরুর দিন। সাধারণত এপ্রিলের শুরুর দিকে আইপিএলের পর্দা উঠে।

আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের অনুরোধেই নাকি টুর্নামেন্টের সময়টা খানিকটা এগিয়ে এনেছে বিসিসিআই। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ওয়েবসাইটটি জানিয়েছে, মার্চের শেষ দিক থেকে আইপিএল শুরুর কথা বলেছিল স্টার স্পোর্টস। স্টারের সেই অনুরোধই রেখেছে বিসিসিআই। দিনক্ষণ চূড়ান্ত করলেও ভেন্যু ও সূচি এখনো ঠিক করতে পারেনি গভর্নিং কাউন্সিল।

ইন্ডিয়ান গণমাধ্যমগুলোর সংবাদ, খেলোয়াড় ও স্টাফরা যেন করোনায় আক্রান্ত না হন সেজন্য এবারের গোটা আইপিএল দুই-তিনটি ভেন্যুতেই আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। এমনকি কেবল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শেষ করতে ফেলতে পারে সবগুলো ম্যাচ! বিষয়টি নিয়ে ভাবছে বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আশা দিয়েও এখন কেউ পাশে নেই

বাতাসে জোর গুঞ্জন চলছে, মুম্বাইয়ের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। আর রবিন লিগ রাউন্ডের ১৫টি ম্যাচ পাচ্ছে পুনের একটি ভেন্যু। গত আসরে করোনার হানায় ভারতে আইপিএল স্থগিত হয়ে যায়। পরে তা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়।

আরও পড়ুন: ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনকে মোদির ফোন

প্রসঙ্গত, আইপিএলের ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও দলটি নিলামের আগে ছেড়ে দেয় তাকে। এরপর আইপিএল নিলামেও কোনো দল আগ্রহ দেখায়নি ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে নিয়ে। সূত্র: স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা