খেলা

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সান নিউজ ডেস্ক: সফরকারী আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পৃথক বার্তায় এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি কার্যালয় থেকে বলা হয়, এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

অপর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: টাইগারদের সিরিজ জয়

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৮৮ রানের জয়।

আরও পড়ুন: লিটনের সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল। সিরিজের শেষ ম্যাচটি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা