সাকিব আল হাসান
খেলা

শ্যুটিং শেষে দলে যোগ দেবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া বিপিএল ফাইনালের পর ভারতের পথ ধরেছেন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। সেখানে কলকাতার একটি বিজ্ঞাপনের শ্যুটিং শেষে বাংলাদেশে ফিরছেন সাকিব। দেশে ফিরেই সরাসরি চট্টগ্রামে যোগ দিচ্ছেন দলের সাথে।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তুর্ভুক্ত এই ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারী হবে ম্যাচ তিনটি।

একদিকে বিপিএল আসর শেষে বাংলাদেশ ওয়ানডে দলের একটি অংশ চলে যায় চট্টগ্রামে। তবে সাথে যোগ দেননি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, জেমি সিডন্সরা।

অপরদিকে তামিম মুশফিকদের বহর গত ২০ ফেব্রুয়ারি(রবিবার) পৌছায় বন্দরনগরী চট্টগ্রামে। সেদিন বিকেলে অনুশীলনও করেছেন তারা।

আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ হবার কারনে সেটি নিয়ে বেশ গুরত্বের সাথে দেখছে দু পক্ষই ৷ চট্টগ্রামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের পর ঢাকার মিরপুরে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্মত ভারত

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়।

আরও পড়ুন: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা