যোগ দিবসে প্রতিমন্ত্রী
খেলা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা মোকাবেলায় যোগ ব্যায়াম

ক্রীড়া প্রতিবেদক:

করোনা মোকাবেলায় ইয়োগা বা যোগ ব্যায়ামের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। যোগ ব্যায়ামের বিভিন্ন আসন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনাকালীন সুরক্ষায় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের বিষয় ভাবনা হলো, বাড়িতে যোগ, পরিবারের সঙ্গে যোগ। তিনি আরও বলেন, মহামারী মোকাবিলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

আর সেজন্য যোগচর্চা ও মেডিটেশন কার্যকরী ভূমিকা রাখতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতাযতো বাড়বে মানুষ ততোই সুস্থ থাকবে। আন্তজার্তিক যোগ দিবসের সাফল্য কামনা করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে পানি সচিব ও বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মাসুদ করিমসহ ইয়োগা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা