ক্রিস্টালের উত্থান
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

হেরেছে আর্সেনাল, পয়েন্ট ভাগাভাগি লিস্টারের

স্পোর্টস ডেস্ক:

৩০তম ম্যাচে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টমবারের মতো হারলো আর্সেনাল। রাতের ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে তারা। জিতে টেবিলের ১৫ নম্বর স্থানটা ধরে রাখলো ব্রাইটন। আর আর্সেনাল চলে গেছে ১০ নম্বরে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। ৬৮ মিনিটে আর্সেনালের পেপে স্কোরলাইন ওপেন করেন। তবে ব্রাইটন স্ট্রাইকার ডাঙ্ক মিনিট সাতেক পরই সমতা আনেন ম্যাচে। আর ডিফেন্ডার মৌপে প্রায় শেষ মিনিটে গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন।

রাতের আরেক ম্যাচে লিস্টার সিটি পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়াটফোর্ডের সঙ্গে। ভিকারেজ রোড ভেন্যুর ম্যাচটা শেষ হয় ১-১ ব্যবধানে। দারুণ লড়াইয়ের এই ম্যাচে দুটি গোলই হয় একেবারে শেষ দিকে। ৯০ মিনিটে লিস্টার ডিফেন্ডার চিলওয়েল ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর ইনজুরি টাইমে ঘরের মাঠে ওয়াটফোর্ডকে সমতায় ফেরান স্ট্রাইকার ডসন। ম্যাচ ড্রয়ে ওয়াটফোর্ড উঠে এসছে টেবিলের ১৬ নম্বরে। আর লিস্টার ৫৪ পয়েন্ট নিয়ে থাকলো তিন নম্বর স্থানেই।

অন্য ম্যাচে উলভারহ্যাম্পন ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। জিমেনেজ ও নেটো উলভারের গোল দুটি করেন।

এমনকি জিতেছে ক্রিস্টাল প্যালেসও। ২-০ গোলে হারিয়েছে তারা বোর্নমাউথকে। ১২ মিনিটে মিডফিল্ডার মিলিভোজেভিচ করেন প্রথম গোল। এর মিনিট দশেক পরই ফরোয়ার্ড আইয়ু করেন বাকি গোলটি। জিতে ৪২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের নয় নম্বরে এখন ক্রিস্টাল প্যালেস।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা