আপাতত নির্বাচন না
খেলা
বাফুফে’র উল্টো সুর

করোনার পরেই নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক:

গত ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এর মাঝেই অবশ্য ফেডারেশন নির্বাচনী কার্যক্রম হিসেবে ক্লাব, বিভাগ বা জেলাগুলো থেকে কাউন্সিলরদের নাম সংগ্রহ করে। যে নাম পাঠানোর শেষ তারিখ ছিল ৭ জুন। তখন ফেডারেশন সাধারণ সম্পাদক জানিয়েছিলেন ১৫ জুনের পর নির্বাহী কমিটির সভায় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে।

তবে এর মাঝেই বাফুফের বর্তমান দুই সহ-সভাপতি ফেডারেশনের নির্বাচনী কার্যক্রমে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ করে। যে অভিযোগের প্রেক্ষিতে ফিফা দুই সহ-সভাপতিকে যেমন উত্তর দেয় তেমনি বাফুফে’র প্রতিও নির্দেশনা দেয় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার। এমন চিঠির উত্তরে এবার কোণঠাসা বাফুফে এখন উল্টো সুরে কথা বলছে।

এক ভিডিও বার্তায় বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান, ফেডারেশন এতোদিন নির্বাচন সংক্রান্ত যে কার্যক্রম করেছে তা ছিল দাপ্তরিক। একটি বিশেষ গোষ্ঠী বাফুফের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফেডারেশন নির্বাচনী কার্যক্রম আয়োজন করছে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। সালাম মুর্শেদী বলেন, বাফুফে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সরকার ও ফিফাকে জানিয়ে নির্বাচন আয়োজন করবে। তবে নির্বাচনী কার্যক্রমে ফিফা বরাবর টাকা লেনদেনের বিনিময়ে এবং চাপে ফেলে কাউন্সিলরদের নাম সংগ্রহের যে অভিযোগ পাঠানো হয়েছে সে ব্যাপারে কোন মন্তব্য করেননি বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা