মাশরাফি করোনায়
খেলা

করোনায় আক্রান্ত মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াই-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। আজ শনিবার দুপুরে করোনার পরীক্ষার ফলাফল পান তিনি।

কিছুদিন আগে নড়াইলে থাকা মাশরাফির শ্বাশুড়ি ও তার স্ত্রীর বড় বোন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল।

ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের দেখতে যান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

দু-তিন ধরে করোনা উপসর্গ দেখা যায় মাশরাফির শরীরে। সাবধানতা অবলম্বন করেই গতকালই ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার স্যাম্পল দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

পরীক্ষায় মাশরাফির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

তবে ভাইরাসে আক্রান্ত হলেও শারীরীকভাবে সবল আছেন মাশরাফি। বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

পরিবারের অন্যান্যদের শরীরে এখন পর্যন্ত করোনা উপসর্গ দেখা যায়নি।

দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে বেশ ক’বার নিজ এলাকায় গিয়েছিলেন মাশরাফি। সেখানে অসহায় মানুষদের জন্য ত্রান নিশ্চিত করেছেন।

এমনকি দ্বিতীয়বার নড়াইল থেকে ঢাকার বাসায় ফিরে কোয়ারেন্টিনেও ছিলেন। মাশরাফির ব্যক্তিগত উদ্যোগে তার এলাকায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন করোনায় আক্রান্ত ও করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে নানা ধরণের সেবামূলক কাজ করে যাচ্ছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা