মেসি ও বার্সার দূর্ভাগ্য
খেলা
বার্সার গোলশূণ্য ড্র

অপেক্ষা বাড়লো মেসি’র

স্পোর্টস ডেস্ক:

লিওনেস মেসি’রও গোল পাওয়া হলো না, বার্সেলোনাও জিতলো না। যদিও প্রতিপক্ষ ছিল পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দল সেভিয়া। তবে এই ড্রয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আসলো বার্সার সমান হওয়ার।

বার্সেলোনার বিপক্ষে অবশ্য সেভিয়াই বেশি সুযোগ তৈরি করেছিল। ১২ মিনিটে কুন্ডের শট টার্গেট সোজা গেলে লিড পেতে পারতো সেভিয়া। কাতালানদেরও সুযোগ এসেছিল দ্রুতই। কিন্তু যেমন ব্যর্থ ছিলেন মেসি, তেমনি সেভিয়া গোলরক্ষকের ভুলের সুযোগটাও কাজে লাগাতে পারেননি সুয়ারেজ বা ব্রাথওয়েট।

বিরতির পর ৫৫ মিনিটে ওকাম্পোসের শটটা যদি বার্সা কিপার স্টেগেন ফেরাতে ব্যর্থ হতেন তাহলে হতাশায় পুড়তে হতো কাতালান সমর্থকদের। তবে ফ্যানদের হাসির সুযোগটাও ম্যাচের শেষ দিকে তৈরি করে ব্যর্থ হন সুয়ারেজ।

ফলাফল ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে বার্সেলেনা। তবে রিয়াল মাদ্রিদ যদি পরের ম্যাচে সোসিয়েদাদকে হারাতে পারে তাহলে বার্সার সমান হবে তারা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা