দরকার নিরাপদ ক্রিকেট
খেলা
মন্তব্যে রাহুল দ্রাবিড়

এখনই ভারতে ক্রিকেট নয়

স্পোর্টস ডেস্ক:

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ভারতে এখনই ক্রিকেট ফিরছে না বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে থাকা দ্রাবিড় ভারতীয় এক সাপ্তাহিক ম্যাগাজিনকে এক সাক্ষাতকারে বলেছেন, আরো অপেক্ষা করতে হবে, ভারতে ক্রিকেট ফেরাতে তাড়াহুড়ো করা যাবে না। তার মতে, আগস্ট-সেপ্টেম্বরের দিকে ভারতে ঘরোয়া ক্রিকেট শুরু হয়। কিন্তু করোনার কারণে এই মৌসুম অক্টোবরে বা এর অনেক পরেও শুরু হতে পারে এবং মৌসুমটাও ছোট হতে পারে।

সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে কোনভাবেই ক্রিকেট শুরু হবে না বলে জানিয়েছেন দ্রাবিড়। আর এই ভাইরাসের কারণে জাতীয় ক্রিকেট একাডেমির এবারের মৌসুম হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। সাধারনত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে জোনাল, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু হয়। কিন্তু এখন নতুন করে আবার এসবের জন্য পরিকল্পনা করতে হচ্ছে। তবে এসব পরিকল্পনা যে কবে নাগাদ বাস্তবায়ন হবে তা একেবারেই অনিশ্চিত।

যদিও গত মাসে ভারত সরকার খেলাধুলার ওপর থেকে বাধা কিছুটা তুলে নিয়েছে। কিন্তু দেশব্যাপী চলাচলের ক্ষেত্রে এখনো বিধিনিষেধ থাকায় কোন কিছুই আসলে স্বাভাবিকভাবে করা সম্ভব না। জাতীয় ক্রিকেট একাডেমি তার কার্যক্রম হয়তো ঘরোয়া কিছু ক্রিকেটার দিয়ে শুরু করতে পারে। আর যারা বাইরে থেকে আসতে পারবে তাদের আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা