ক্রিকেট আয়োজনে শ্রীলঙ্কা
খেলা
শ্রীলঙ্কা ক্রিকেট

আগস্টে এলপিএল

স্পোর্টস ডেস্ক:

লংকা প্রিমিয়ার লিগ-আগস্টে এই নামে টুর্নামেন্ট আয়োজন করতে পারে শ্রীলঙ্কা। সে দেশের বোর্ডের বেশ ক’জন পরিচালক এমনটাই চাচ্ছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসের প্রকোপটা এখন পর্যন্ত শ্রীলঙ্কা বেশ ভালভাবেই সামলে নিয়েছে। এমনকি জাতীয় দলেরও ক্রিকেট অনুশীলন শুরু করেছে তারা। তাই শ্রীলঙ্কা বেশ ক’দিন ধরেই বিভিন্ন বোর্ডের সঙ্গে তাদের দেশে ক্রিকেট আয়োজনের চেষ্টা করে যাচ্ছিল।

ভারত বা বাংলাদেশের সঙ্গে নির্ধারিত সিরিজের পাশাপাশি বিসিসিআইকে তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনেরও প্রস্তাব দেয়। কিন্তু কোন দিক থেকেই তেমন সাড়া না পাওয়ায় এবার নিজেরাই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পাচটি দল নিয়ে তিন সপ্তাহের জন্য এই টুর্নামেন্ট হতে পারে। আগস্টের মাঝামাঝি শুরু হয়ে সেপ্টেম্বরের শুরুতেই এই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা হচ্ছে। আর এজন্য স্পন্সর খোঁজার কাজটাও সমান তালে করে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

অবশ্য ভারত বা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আশাও তারা এখনই ছাড়ছে না। ভারতকে তারা নিতে চাচ্ছে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য আর বাংলাদেশের সঙ্গে ৩টি টেস্ট খেলার চিন্তা এখনো করছে লংকান বোর্ড কর্তারা। এমনকি সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের জন্যও জোর তদবির তাদের এখনো চলছে। কারণ সরকার এসব ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে বলে খবরে প্রকাশ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা