প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল চেলসি (ছবি: সংগৃহীত)
খেলা

ক্লাব বিশ্বকাপের শিরোপা চেলসির

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে প্রতিযোগিতার ফাইনালে শূন্য হাতে ফিরতে হয়েছিল চেলসির। সেবার ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংলিশ দলটির। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিয়েছে চেলসি।

আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবারের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতে নেয় ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচে জয়সূচক গোলটি করেন কাই হার্ভাটজ।

সেমিফাইনালে জয়ের নায়ক রোমেলু লুকাকু জালের দেখা পেলেন শিরোপা লড়াইয়ের মঞ্চেও। দ্রুত সমতা টেনে লড়াই জমিয়ে দেয় পালমেইরাস। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ দিকের গোলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের উৎসবে মাতল ইংলিশ ক্লাবটি।

ম্যাচের ৫৫তম মিনিটে হেডে দুর্দান্ত গোল করে চেলসিকে এগিয়ে নিয়ে যান বেলজিয়ান তারকা রোমালো লুকাকু। বাঁ দিক থেকে হাডসন উদোর মাপা ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান তারকা। সেমিফাইনালেও লুকাকুর গোলে ফাইনাল নিশ্চিত করে ফেলে ব্লুজরা।

এদিকে ফাইনালে ৬৪ মিনিটে সমতায় ফেরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। স্পট কিকে গোল করতে ভুল করেননি রাফায়েল ভেইগা।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

নির্ধারিত নব্বই মিনিট সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেই বাজিমাত চেলসির। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করে দেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ডও দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয়ে যায় পালমেইরাস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা