ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার (ছবি: সংগৃহীত)
খেলা

নেইমারের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ব্যাংক একাউন্ট হ্যাক করে ৪০ হাজারের অধিক ডলার চুরির ঘটনা ঘটেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৩৬ হাজার টাকা। এমন ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ।

যে যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে তার কাছে নেইমার ও নেইমারের বাবার ব্যাংক একাউন্টের তথ্য আছে। ব্রাজিল পুলিশের দেওয়া বিবৃতিতে প্রথমে নেইমারের নাম বলা হয়নি। তবে এ ঘটনার তদন্তকারী অফিসার ফ্যাবিও পিনহেইরো এক টিভি অনুষ্ঠানে ঘটনাটিতে পুলিশি তৎপরতা উল্লেখ করতে গিয়ে নেইমারের নাম উল্লেখ করেন।

ফ্যাবিও পিনহেইরো জানান, গ্রেপ্তার হওয়া যুবক ওই ব্যাংকে যে সব ধনী ব্যক্তির অ্যাকাউন্ট আছে সেগুলি হ্যাক করে প্রায়ই অল্প পরিমাণ টাকা সরিয়ে নিত।

আরও পড়ুন: এমবাপ্পের গোলে পিএসজির জয়

ফ্যাবিও আরও জানান, কয়েক দফায় চুরি করে ওই যুবক প্রায় দুই লাখ ব্রাজিলীয় টাকা হাতিয়ে নিয়েছে। যদিও এর আগে বিষয়টি কারো নজরে আসেনি। তবে নেইমার ‌ও তার বাবা টাকা চুরির পর ব্যাংক কর্তৃপক্ষকে অভিযোগ দিলে এর ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর এতেই বেরিয়ে আসে এই যুবকের কীর্তি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা