খেলা

ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশি নাফিশা

সান নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের নাফিসা তাবাসসুম। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জেতেন এই শুটার। আজ জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাফিশা তৃতীয় ধাপে গিয়ে পদক জেতেন।

চতুর্থ ধাপে উঠতে পারলে সোনার লড়াইয়ে থাকতে পারতেন নাফিশা। ইভেন্টের ফাইনালে চার প্রতিযোগীর মধ্যে কম্পিটিশন রাউন্ডে ভালোই করেছিলেন নাফিসা। কিন্তু তার আগেই বাদ পড়েন গত বছর বাংলাদেশ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী এই শুটার।

এলিমিনেশন রাউন্ড মোট ৩৭ স্কোর গড়ে ছিটকে যান স্বর্ণপদক জয়ের লড়াই থেকে। এ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন রোমানিয়ার জর্জিটা-লরা। রৌপ্যপদক জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা।

একই ইভেন্টে নাফিসার সঙ্গে সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক। তিনি ফাইনাল রাউন্ডে ওঠার আগেই ছিটকে যান।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনালে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন চৌধুরী আর ৬২০.৩ স্কোরে ষষ্ঠ হয়েছেন রাব্বি হাসান মুন্না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা