সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ জন নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) ভোতে দেশটির ফ্লোরেস দ্বীপে অবস্থিত ১,৭০৩ মিটার উঁচু মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে এই এলাকার আশপাশের কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়।

আরও পড়ুন: চীনে যাচ্ছেন মিয়ানমার জান্তা

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি এক সংবাদ সম্মেলনে মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে লাকি-লাকি অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ১০,২৯৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো এই এলাকার মানুষ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এই অগ্নুৎপাতের পর মাউন্ট লেওটোবির সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি সংস্থা। তার পাশাপাশি, নিষিদ্ধ অঞ্চলের সীমা ৭ কি.মি পর্যন্ত প্রসারিত করা হয়েছে।

বিএনপিবি আরও জানায়, ওয়ুলাঙ্গিতাং জেলায় প্রায় ১০,২৯৫ জন মানুষ এই অগ্ন্যুৎপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পুলুলেরা, নাওকোটে, হকেং জয়া, ক্লাটানলো, বোরু ও বোরু কেদাং গ্রামের বাসিন্দারা তাদের আতঙ্কের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

আরও পড়ুন: বকেয়া না দিলে বিদ্যুৎ পাঠাবে না আদানি

বিবৃতিতে জানায়, আগ্নেয়গিরি থেকে ছুটে আসা আগুনে বেশ কয়েকটি কাঠের বাড়ি পুড়ে যায় ও বেশ কয়েকটি স্থান ছাইয়ে ঢেকে গেছে।

বিএনপিবি সতর্ক করে বলেন, দেশে প্রবল বৃষ্টির কারণে লাভা স্রোতের আশঙ্কা রয়েছে। এ সময় ছাই থেকে সুরক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা